টঙ্গীতে একতা হাউজিং সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

টঙ্গীর দত্তপাড়া হাজি মার্কেট এলাকার একতা হাউজিং সোসাইটির পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এম. আই. মামুন এবং মোঃ আব্দুল কাইয়ুম (শিপন) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ টংগীর ৪৮ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর পদপ্রার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ এবং বর্তমান সময়ের যুব সমাজের আইকন এবং জনপ্রিয়তায় এগিয়ে থাকা মইনুল ইসলাম মনু।

 

এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মইনুল ইসলাম মনু বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি একতা হাউজিং সোসাইটির পাশে থাকবেন। পাশাপাশি এলাকায় কিশোর গ্যাং নির্মূল, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখার এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক দল নেতা কসিম উদ্দিন। তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তুলতে সোসাইটির যে কোনো উদ্যোগে তিনি পাশে থাকবেন।

 

​আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

​অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মিথিল, তৌফিক, ফোরকান, নাজমুল ও রোহান। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত