মহিউদ্দিন, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগষ্ট) দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কাজী খোরশেদ আলম। সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা আবু মুছা, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহ-সভাপতি সোহরাব সুমন, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক মো. শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রকিবুল হাসান রনি, পাঠাগার সম্পাদক রেজাউল করিম রাজু, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল। এ ছাড়া নির্বাহী সদস্য মো. তাজুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ ও মহিউদ্দিন এবং সদস্য আক্কাস আল মাহমুদ হৃদয়, শরিফুল ইসলাম সুমন, আলমগীর হোসেন বাচ্চু, মারুফ হোসেন ও গোলাম কিবরিয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন এবং বার্ষিক বনভোজনের (পিকনিক) পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া প্রেসক্লাবের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকাসহ ফোল্ডার প্রস্তুত ও সংরক্ষণ, দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টার হালনাগাদেরর বিষয়েও আলোচনা হয়। সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রেসক্লাবের শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক আচরণবিধি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নতুন কমিটির মেয়াদকালে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
টঙ্গীর দত্তপাড়া হাজি মার্কেট এলাকার একতা হাউজিং সোসাইটির পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এম. আই. মামুন এবং মোঃ আব্দুল কাইয়ুম (শিপন) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ টংগীর ৪৮ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর পদপ্রার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ এবং বর্তমান সময়ের যুব সমাজের আইকন এবং জনপ্রিয়তায় এগিয়ে থাকা মইনুল ইসলাম মনু। &n...
এস এম জহিরুল ইসলাম বিদুৎ : নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জুলাই সন্ধ্যায় বিকেএমইএ ভবনের ৫ম তলায় নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ) এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ এর সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হাতেম এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যা...
এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গাইবান্ধার সাঘাটা উপজেলার হাপানিয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট ‘হাপানিয়া প্রিমিয়ার লিগ (এইচপিএল) সিজন-১’। গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকেলে হাপানিয়া ইটভাটা মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল ম্যাচে...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সাথে বাংলাদেশ অটো ব্রিকস মালিক সমিতির এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অটো ব্রিকস মালিক সমিতির এক্সিকিউটিভ ডিরেক্টর, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রশিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম কফিল উদ্দিন আহমেদ-এর নেতৃত্বে প্রতিনিধিদল এই সভায় জলবায়ু পরিবর্তনের (Climate Change) চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নের রোডম্যাপ তুলে ধরেন। বৈঠকে কার্বন নির্গমন হ্রাস ও পরিবেশ সুরক্ষা...
নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ৬ ষ্ঠ প্রায়ণ দিবস ও প্রেসক্লাবের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ৭ মে বেলা সাড়ে ১২ টায় আলহাজ্ব গাফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান প্রকাশক...