বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিকতা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কার্যক্রম।

 

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পাঠাগারটির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

 

জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের জ্ঞানচর্চার পরিধি বাড়ানো। পাশাপাশি পাঠাভ্যাসের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে সহায়তা করা।

 

সংশ্লিষ্টরা জানান, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ জেলার অন্যান্য উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও বিদ্যালয়ে বসেই বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পাবে।

 

জেলা প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞাননির্ভর ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত