ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের শ্রম ও অবদান নগরবাসীর জন্য অত্যন্ত মূল্যবান।

তিনি আরও বলেন, সরকার সবসময় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কল্যাণে কাজ করছে। ঈদকে সামনে রেখে এই অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে কিছুটা স্বস্তি এনে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ভিবা হাছান, শওকত হাসেম এবং দিলারা মাকসুদ ময়না। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের টাকা হস্তান্তর করা হয়।