সিলেট-সুনামগঞ্জ সড়কের আউশা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আবু সাঈদের

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট-সুনামগঞ্জ সড়কের আউশা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আবু সাঈদের 

সেলিম মাহবুব,ছাতকঃ 
সিলেটের জালালাবাদ থানার আউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সিলেট-সুনামগঞ্জ মহা সড়কে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ছাতকের রাধানগর গ্রামের আবু সাঈদ। 

একটি দুরপাল্লার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মোটরসাইকেল আরোহী আবু সাঈদ।

তিনি ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের  রাধানগর গ্রামের মতিউর রহমানের পুত্র। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারিক সুত্র থেকে তাঁহার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করা হয়। 

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত