ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত, ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)

 

ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) গভীর রাতে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

 

জানা গেছে, পাথরঘাটা বিশিপাড়া এলাকায় রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) ও ডাম্প ট্রাক ব্যবহার করে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। আনুমানিক রাত ২টার দিকে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালান।

 

সরেজমিনে স্থানীয়রা জানান, মাটি কাটার স্থানটির দুই পাশে সরকারি রাস্তা রয়েছে। এভাবে মাটি অপসারণের ফলে রাস্তার মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে ভেকু চালক, ট্রাক চালক এবং মাটি কাটার সঙ্গে জড়িত মূল ব্যক্তিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত হিমু আহমেদ (২৫), পিতা- আব্দুস সামাদ, সাং- সাভার, ফরিদপুর, পাবনাকে আটক করা হয়। তিনি অভিযুক্ত ব্যক্তিদের আত্মীয় বলে দাবি করেন।

 

ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ ও অবকাঠামোর ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত