মানবিকতার পথে স্বপ্নতরীর পাঁচ বছর, তরুণদের স্বেচ্ছাসেবায় সম্পৃক্ত করে মানুষের পাশে থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

মোহাম্মদ হোসাইন,কক্সবাজার প্রতিনিধি:

 

মানবিকতা, তারুণ্যের শক্তি ও সামাজিক দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে পথচলার পাঁচ বছর পূর্ণ করেছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন। মানুষের সংকটে পাশে দাঁড়ানো, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করা এবং সমাজকল্যাণে অবদান রাখার অঙ্গীকারে কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

 

সম্প্রতি আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। অনুষ্ঠানে স্বপ্নতরীর পাঁচ বছরের মানবিক পথচলা, বিভিন্ন সামাজিক উদ্যোগ, অর্জন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন। প্রধান আলোচক ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুতাহেরুল হক সিআইপি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রাশেদুল হক, দ্রুত বিচার আদালত, কক্সবাজারের এপিপি অ্যাডভোকেট শওকত ওসমান, ইয়াসিদের প্রধান নির্বাহী কায়সার হামিদ, দক্ষিণ রুমালিয়ার ছরা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুল আজমসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

 

বর্ষপূর্তি আয়োজনে কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি, হাসিমুখ ফাউন্ডেশন, তারুণ্যের অভিযাত্রিক, সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, জায়েদা, YOSD, যুব ব্লাড বক্স অব বাংলাদেশ, টেডোরিয়া, যুব শক্তি ব্লাড ফাউন্ডেশন ও ব্রাইট ওয়ে ইয়ুথ অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে সমাজে সহমর্মিতা, সচেতনতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। মানুষের বিপদে-আপদে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা সামাজিক দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।

 

বক্তারা আরও বলেন, স্বপ্নতরীর পাঁচ বছরের পথচলায় তরুণদের স্বেচ্ছাসেবায় সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

সংগঠনের সদস্যরা জানান, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে স্বপ্নতরী। সংগঠনের এই পথচলায় স্বেচ্ছাসেবক, সহযোগী সংগঠন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ শক্তি।

 

স্বপ্নতরীর পক্ষ থেকে বলা হয়, পাঁচ বছর পূর্তি তাদের জন্য শুধু একটি উদযাপনের মুহূর্ত নয়, বরং নতুন উদ্যমে মানুষের সেবায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আগামী দিনে আরও পরিকল্পিত, কার্যকর ও টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

 

অনুষ্ঠান আয়োজনে কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি বা সময়ের বিলম্ব হয়ে থাকলে অতিথি ও উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করে ভবিষ্যৎ কার্যক্রম আরও সুন্দর ও সফল করতে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়।

 

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “পাঁচ বছর আমাদের গর্ব, আগামী দিনের সেবা আমাদের অঙ্গীকার।” মানবিকতার এই অঙ্গীকারকে ধারণ করে স্বপ্নতরী আগামী দিনেও স্বেচ্ছাসেবা ও সামাজিক কল্যাণে কাজ করে যেতে চায়।

 

স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন

নিবন্ধন নং: ০৯৩

সৃষ্টির সেবাই আমাদের স্বপ্নতরী।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত