কালিহাতীর নওপাড়া মদিনাতুল দারুল কওমি মাদ্রাসার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:

 কালিহাতী নাগবাড়ী ইউনিয়নে নওপাড়া মদিনাতুল উলুক ককওমী মাদ্রাসায় ইট সলিং রাস্তার ভিক্তিপ্রস্তর স্হাপন ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের দিকনির্দেশনামূলক বক্তব্য

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী মদিনাতুল দারুল কওমি মাদ্রাসার সংযোগ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইউএনও মো. খাইরুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।”

এ সময় মাদ্রাসার প্রধান মুহতামিম মোঃ সেলিমের সভাপতিত্বে সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী, নাগবাড়ী বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফ হোসেন বাজার বনিক সমিতির সভাপতি শেখ শাজাহান,কালিহাতী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ আনিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই রাস্তার উন্নয়ন কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত