বগুড়ার নন্দীগ্রামে পূর্ব বিরোধের জেরে বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাকিব নামে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আহত রাকিব নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক অভয় নগর ও সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে নন্দীগ্রামে আসার পথে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত রাকিব বলেন, “গত ১২ জুলাই সন্ধ্যায় উপজেলার ঢাকুইর এলাকায় লাইভস্টক কোয়ালিটি ফিড সংলগ্ন সড়কের পাশে কয়েকজন যুবককে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখি এবং ভিডিও ধারণ করি। 

আমি তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলি। ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে বলে আমি বিশ্বাস করি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত