নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আগেও ৪টি মাদক মামলা

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১ নম্বর বাবুরাইলের মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনে সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ রমজান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত মনি ওরফে মরনী নারায়ণগঞ্জ সদর থানার ১ নম্বর বাবুরাইল এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্তের প্রতিবেদনে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত