কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কুরাইশী নামে দুই বছরের এক শিশু কন্যা পরিবারের অজান্তে পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। সোমবার ১৬ নভেম্বর বেলা একটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নেঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারিক ও স্থানীয়  সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত