কালিগঞ্জে পুলিশি  অভিযানে আটক-৩

হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশী  অভিযানে নিয়মিত মামলার ২ আসামি ও সিআর মামলার আদালতের পরোয়ানাভুক্ত ১ আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামের মৃত আমিন উদ্দিন গাজীর ছেলে আহম্মদ আলী গাজী (৭২), যিনি মামলা নং ০৯(০৬)২৫-এর আসামি। দক্ষিণ শ্রীপুর গ্রামের মোঃ পিয়ার আলীর ছেলে রবিউল ইসলাম (৩৩) এবং পারুলগাছা গ্রামের মৃত আমীর আলীর ছেলে মোঃ আব্দুল গফুর মোড়ল। তাদের মধ্যে আব্দুল গফুর মোড়ল সিসি-৯২/২৫ (সিআর) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে  ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত