নিজস্ব প্রতিবেদক:
কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের সভাপতি মোঃ আল-আমিন হাওলাদার এবং ১নং কার্য-নির্বাহী সদস্য (সভাপতি পদমর্যাদা) মোঃ আলাউদ্দিন হাওলাদারের পরম শ্রদ্ধেয় পিতা মরহুম মোঃ কাঞ্চন হোসেন হাওলাদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ জুন) বাদ এশা কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের সভাপতি(ভারপ্রাপ্ত)মোঃ আলাউদ্দিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহিন ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠু ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু-সাহান কাজী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শামিম খান।
এছাড়াও দোয়া মোনাজাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য মুরব্বি এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম মোঃ কাঞ্চন হোসেন হাওলাদারের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।