নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নাগরিক সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মসম্পাদনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (জিপিএমএস) কার্যকর বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার (১৫ জুন) -এর সভাকক্ষে সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (Government Performance Management System-GPMS) বিষয়ক একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। এতে জিপিএমএস কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় জিপিএমএসের উদ্দেশ্য, কার্যপ্রণালী এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে এর গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, এ পদ্ধতির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়ন, নিয়মিত মূল্যায়ন এবং সেবার গুণগত মান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, দক্ষ মানবসম্পদ, কার্যকর কর্মসম্পাদন মূল্যায়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আরও দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জিপিএমএস বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং নাগরিক সেবায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ পদ্ধতির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব সাখাওয়াত হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবা...
বন্দরে টোল বন্ধ: স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন সাখাওয়াত নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতাধীন বন্দর ও কদমরসুল এলাকায় যানবাহনের স্ট্যান্ডগুলোর ইজারার মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বাতিল করেছে কর্তৃপক্ষ। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব এলাকায় কোনো ধরনের টোল আদায় করা যাবে না বলে জানিয়েছে নাসিক। সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দর অঞ্চলের সব স্ট্যান্ডের ইজারার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। এ কারণে ইজারাদারদের টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নাসিকের কর্মকর্তারা জানি...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাত হতে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। এসময় বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ব্যবসায়ী এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : কাশীপুরের আমবাগান হতে পাকাপুল পর্যন্ত লেক পরিষ্কারের দাবীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের কাছে আবেদন করেছেন সাংবাদিক রাশেদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে প্রশাসকের কাছে এই আবেদন জমা দেন রাশেদ। এসময় খুব শীঘ্রই লেক পরিষ্কারের আশ্বাস দিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, আবেদনটি যথাযথ গুরুত্ব দিয়ে অচিরেই লেক পরিষ্কারের ব্যবস্থা নেয়া হবে। লেক পরিষ্কারের পর এলাকাবাসীকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হব...