মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি। আধুনিক ও বিশ্বস্ত ট্রাভেল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ মে সন্ধ্যায় দেবীনগরের ধুলাউড়ি হাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ, দেবীনগর যুবদল বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, যুবদল নেতা মোহাম্মদ জহুরুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে দেশ-বিদেশে ভ্রমণ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ওমরাহ ও হজ সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন ট্রাভেল সেবা নির্ভরযোগ্যভাবে প্রদান করা হবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাভেল সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দেবীনগরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সততা, দক্ষতা ও গ্রাহকসেবার মাধ্যমে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি অল্প সময়ের মধ্যেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।
নিউজ ডেস্ক: শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় অর্ধশতাধিক শ্রমিক সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জে ‘শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন’ নামে একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। শহর সংবাদদাতা : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের উপদেষ্টা এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মে...
ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে মশার প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্যোগ নেওয়া হচ্ছে:ডিসি রায়হান কবির এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম ও পরবর্তী সময়ে ডেঙ্গু ও এডিস...
লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসবের প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া : আসন্ন ‘মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব’ উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬ খ্রি.) জেলা প্রশাসক তীর্থস্থান লাঙ্গলবন্দ পরিদর্শন করে ২৫ ও ২৬ মার্চ অনুষ্ঠিতব্য অষ্টমী স্নান উৎসবের সার্বিক প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি উৎসবকে ঘিরে নেওয়া বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থা...
নাঃগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদ সহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা কালেক্টর জামে মসজিদটি একটু বৃষ্টি হলেই দ্বিতীয় তলায় পানি পড়ে জমাটবদ্ধ হয়ে যাওয়ার মুসল্লীদের নামাজ পড়তে বাঁধার সম্মুখীন হতে হয়। এই সমস্যার কারনে ২০ মার্চ শুক্রবার বাদ জুম্মা মুসল্লীরা বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এর নিকট জানালে তাৎক্ষণিক জেলা প্রশাসক মসজিদ পরির্দশন করেন এবং ত্রুটি গুলো পর্যবেক্ষণ করে দ্রুতগতিতে সংস্কারের পদক্ষেপ নে...
নারায়ণগঞ্জ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বন্দর থানাধীন নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতা হালদার (৪৭) বরিশাল জেলার আগৈলঝাড়া থানার কাঠিরা এলাকার মৃত সাইমন বিমল হালদারের মেয়ে ও পরি হালদারের সন্তান। তার স্বামী খোকন বাড়ৈ। বর্তমান...