সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান (৩৪)কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের অংশ হিসেবে গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কবরস্থান সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রমজানের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার রমজান সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার রমজানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক, হত্যা ও বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত