জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিলেন আইজিপি আলী হোসেন ফকির

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ পুলিশ প্রধানদের (United Nations Chiefs of Police Summit) পঞ্চম সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।

দুই দিনব্যাপী এ সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ প্রধান, নীতিনির্ধারক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে আইজিপি মোঃ আলী হোসেন ফকির বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’—এই তিনটি গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ।

এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ শান্তিরক্ষা কার্যক্রম, অপারেশনাল সাপোর্ট এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলরা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত