এইচএসসি পরীক্ষা: বন্যায় চট্টগ্রামের দুই কেন্দ্রে বিঘ্ন সৃষ্টির শঙ্কার তথ্য

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

আরাফাত চৌধুরী, চট্রগ্রাম, 

এইচএসসি ও সমমান পরীক্ষা চলছে। এরই মধ্যে দেশের ১২ জেলায় বন্যার পূর্বাভস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই পরিস্থিতিতে চট্টগ্রামের দুই কেন্দ্রে পরীক্ষা গ্রহণে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঝুঁকির শঙ্কায় থাকা সাতকানিয়া সরকারি কলেজ ও সাতকানিয়া আলিয়া এম.ইউ. ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা প্রশাসন।

 

আগামীকাল বুধবার এইচএসসির ইংরেজি ২য় পত্র ও মাদরাসা শিক্ষা বোর্ডের বাংলা -২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে আগামী ৮ জুলাই এইচএসসি ও আলিম পরীক্ষা গ্রহণে বিঘ্ন সৃষ্টি হওয়া সংক্রান্ত সাতকানিয়া সরকারি কলেজ ও সাতকানিয়া আলিয়া এম.ইউ. ফাজিল (ডিগ্রি) মাদরাসার ২টি আবেদন দাখিল করে কর্তৃপক্ষের কাছে। এর প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে শিক্ষা প্রশাসন।

 

জানা গেছে, গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নিয়মিত–অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এবার সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

এদিকে আজ মঙ্গলবার বৈরী আবহাওয়ায় দেশের পাঁচ বিভাগের অন্তত ১৬ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

 

মঙ্গলবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা অবধি ওই দুই কেন্দ্রের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে তা জানা যায়নি।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত