নিজস্ব প্রতিবেদক: ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং দৈনিক বর্তমান দেশ বাংলা.নিউজ-এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহানাজ জামানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ দিগন্তের সম্পাদক ও প্রকাশক মোঃ রায়হান আহমেদ ভূঁইয়া।
জন্মদিনের শুভেচ্ছা বার্তায় মোঃ রায়হান আহমেদ ভূঁইয়া অ্যাডভোকেট শাহানাজ জামানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহ যেন তাঁকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সম্মানিত করেন এবং মানবকল্যাণে কাজ করার শক্তি ও সামর্থ্য দান করেন, সেই প্রার্থনা করেন।
তিনি বলেন, মানুষের অধিকার রক্ষা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবিক উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবতার কল্যাণে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হোক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অ্যাডভোকেট শাহানাজ জামানের জন্মদিন তাঁর জীবনে নতুন আনন্দ, সাফল্য ও সম্ভাবনার বার্তা নিয়ে আসুক—এই কামনা করে মোঃ রায়হান আহমেদ ভূঁইয়া তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দৈনিক বাংলাদেশ দিগন্ত পরিবারের পক্ষ থেকেও অ্যাডভোকেট শাহানাজ জামানের জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।