৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার।

বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

৩ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ১ টি বিদেশি পিস্তল উদ্ধার।

 

নিজস্ব প্রতিনিধি 

 

অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২.৩৫ ঘটিকায় আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে থানাধীন মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া সাকিনস্থ পলাতক আসামি শফিকুল ওরফে শপ্ফা (৪০), পিতা-আঃ বাতেন, সাং-জোগারদিয়া, ইউপি-মাহমদুপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ এর নিকট আগ্নেয়াস্ত্র রয়েছে সংবাদের ভিত্তিতে কিলো-৬ দিবা ডিউটি পার্টি এসআই (নিঃ) আনোয়ার পারভেজ ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আসামি শফিকুল ওরফে শপ্ফা (৪০) এর বাড়িতে অভিযান পরিচালনা করে। আসামি শফিকুল ওরফে শপ্ফা (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১টি আগ্নেয়াস্ত্র ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার ঘর তল্লাশি করে ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি ও ০১ টি বিদেশি পিস্তল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পলাতক আসামি শফিকুল ওরফে শপ্ফা (৪০) এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত