নারায়ণগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে প্রীতি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে প্রীতি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের আসর এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ | ৭ নভেম্বর ২০২৬

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্ত প্রতিবেদনে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত