কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  হাফিজুর রহমান কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ জুম্মার নামাজে যাওয়ার ফাঁকে এবং বাড়ির সবার অজান্তে নানা বাড়ি বেড়াতে এসে অসাবধানতা বশত: পুকুরে ডুবে আব্দুল্লাহ ও ইকবাল নামে ২ শিশুর করুন মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দক্ষিণ সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। সোনাতলা গ্রামের সোহারাব গাজী, আবু রায়হান, ইউনুস সহ একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান শিশু ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ঐ সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত ২ জনই পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাটি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে প্রথম আসে আসে। তিনি শিশু দু,টিকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশু দু,টিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্যের খবরে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা ছুটে যেয়ে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আকস্মিক শিশু দু,টির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

$post['title']

স্বপ্নের পথে যাত্রা অকালে থামল দুই সাংবাদিকের; রাজপথে জীবনের নিরাপত্তা এখন বড় প্রশ্ন

$post['title']

প্রবাসে স্বজনহারার দীর্ঘশ্বাস: বিমানবন্দরে মরদেহ গ্রহণে ভোগান্তি ও হয়রানির অন্তরালে

$post['title']

টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এএইচএম ওসমান গণীর পিতা আলী আহমদের জানাজা সম্পন্ন, স্মৃতিচারণে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ

$post['title']

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

$post['title']

সাংবাদিক কাজী আল মামুনের মায়ের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার শোক প্রকাশ।