পিরোজপুর প্রেসক্লাবে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

    ​পিরোজপুর প্রতিনিধি:   পিরোজপুরে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী 'সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬' এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার( ১৮ জুলাই) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   ​পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বিকেলে আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।   ​এর আগে সকালে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার সূচনা হয়। কর্মশালার আহ্বায়ক মাহমুদ হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।   ​দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালিত হয়।   সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন পিরোজপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা,সাংবাদিকতায় পুলিশের সাথে সম্পর্ক বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জিয়াউর রহমান,রিসোর্স পার্সন হিসেবে সাংবাদিকতার মৌলিক ধারণা বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী,মানবিক আবেদন মূলক প্রতিবেদন ও ফিচার বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস।   ​বিকেলে সমাপনী অধিবেশনে প্রশিক্ষণ সম্পন্নকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ বিনির্মাণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও দক্ষ ও সচেতন হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।   ​বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে পুলিশ ও সাংবাদিকতার পারস্পরিক সুসম্পর্ক এবং নীতি-নৈতিকতা বজায় রেখে সাংবাদিকতা করার ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে, সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কর্মশালার সমাপনী ঘোষণা করেন।

$post['title']

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা

$post['title']

পটিয়া প্রেসক্লাব নতুন কমিটিকে আলোর পথিক সামাজিক সংগঠন অভিনন্দন

$post['title']

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত

$post['title']

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সাংবাদিক বিদ্যুৎ এর অংশগ্রহণ

$post['title']

“ক্যামেরা না থাকলে সাংবাদিক নন”—দেশের ৯৫ শতাংশ সাংবাদিকের ক্যামেরা কেনার সামর্থ্য নেই!