কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সালমান আহমদ সুজন। আগামী ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কওমী ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তাঁকে এ দায়িত্বে অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি জানানো হয়। মাওলানা সালমান আহমদ সুজন বর্তমানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর এ মনোনয়নে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতা কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। অক্টোবর মাসকে লক্ষ্য নির্ধারণ করে মাঠপর্যায়ের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সরকারের সাথে সমন্বয় এবং বিদ্যমান সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন সাপেক্ষে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডে...
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক গোলাম মোরশেদ। সম্প্রতি অনুষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি গোলাম মো...
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে| গতকাল ১০ জুন (বুধবার) পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়| সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন| নবগঠিত কমিটিতে ˆদৈনিক ইনকিলাবের পটিয়া উপজেলা সংবাদদাতা নুর হোসেন সভাপতি এবং ˆদৈনিক জনত...
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৮নং ওয়ার্ডে নির্বাচনী আলোচনা চলছে জমজমাট ভাবে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দিন দিন বেড়েই চলেছে, ইতিমধ্যে ৮ নম্বর ওয়ার্ডে সদ্ভাব্য প্রার্থীর তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বলে ভোটারদের সাথে কথা বলে জানাগেছে। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় যোগ হয়েছে পটিয়া ছবুর রোডের বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক মুহাম্মদ আজগর। তিনি সামাজিক যোগাযোগ বাড়িয়ে দিয়ে গণসংযোগ, কুশল বিনিময় ও জনসম্পৃক্তা কর্মকাণ্...
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি আগামীকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া নির্বাচন। শান্তিপূর্ণ ও কঠোর নিরাপত্তা পরিবেশে সকাল ৭.৩০ ঘটিকা থেকে বিকাল ৪. ৩০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৩ হাজার ৩৭৭। এর মধ্যে শ্রীবরদী উপজেলায় ২ লক্ষ ৫২ হাজার ৬০৪ জন&nbs...