আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের অসহায়, নিঃসন্তান বিধবা মিলন রাণী দাসের ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের সংবাদ গনমাধ্যমে প্রকাশিত হলে,উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হয়। এরই ধারাবাহিকতায়, সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন নিজ উদ্যোগে মিলন রাণী দাসের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দুই বান্ডিল ঢেউটিন (টিন) এবং ইউএনওর ব্যক্তিগত অর্থায়ন থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করে আসা মিলন রাণী দাস প্রশাসনের এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের দেওয়া ঢেউটিন এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মিলন রাণী দাসের বসতঘরটি দ্রুত সংস্কার করা হবে। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে প্রশাসন একইভাবে দাঁড়াবে—এমনটাই তাদের প্রত্যাশা।
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার : অদ্য ১২ জুলাই ২০২৬ তারিখে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে বসবাসরত স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক...
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার| ১১ জুলাই ২০২৬ টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি প্লাবিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা সড়ক। নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা পানির নিচে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে নিরাপদ পানীয় পানির তীব্র সংকট। এমন পরিস্থিতিতে স্থানীয় যুব নেতৃত্বাধীন সংগঠন SHAY (Support for Humanitarian Aid Youth Society), JYDA Bangladesh ও Youth Peacebuilders, ActionAid Bangladesh-এর স...
নিজস্ব প্রতিবেদক | ঢাকা রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের প্রতি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় হাতে ধানের শীষ নিয়ে নীরবে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। একজন সাধারণ কর্মীর এই আন্তরিকতা ও ভালোবাসার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায়, গতকাল বুধবার (৮...
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার : উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জামবাগান এলাকার বাসিন্দা আব্দুল মালেকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। জানা যায়, গতকাল দুপুরে নিজ ঘরে খাবার খেতে বসা অবস্থায় হঠাৎ একটি দেয়াল ধসে পড়ে গুরুতর আহত হন আব্দুল মালেক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে...
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৬ জুলাই ২০২৬ সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের যথাযথ পরিচর্যা ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। শিশুদের সুষম বিকাশ এবং তাদের একটি নিরাপদ আগামীর স্বপ্ন বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ডা. জ...