বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) নবীগঞ্জে:- মাত্র ২০ হাজার টাকার জন্য বাক বিতন্ডের এক পর্যায়ে ছোট বোনকে হত্যা করল তারই আপন ভাই! অবশেষে সেই ঘাতক ভাইকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। জানাযায়, পাওনা টাকাকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগম (২৩)- কে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যার অভিযুক্ত ঘাতক ভাই শাহীন মিয়া (২৬) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন এর দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার কন্যা নিহত শাবানা বেগম এর দেনমোহর বাবদ ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা রেখেছিলেন। উক্ত পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ঢাকা কর্মস্থল থেকে বাড়িতে রাজমিস্ত্রি ভাই শাহীন এসে বোনের সাথে বাক- বিতন্ডে জড়িয়ে পড়েে। একপর্যায়ে শাহীন তার বোন শাবানাকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই বোন শাবানার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক থাকা আসামি শাহীনকে আইনের আওতায় আনতে নবীগঞ্জ থানা পুলিশ গোপনে ও প্রকাশ্যে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঘাতক শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত (২৯ আগষ্ট) শনিবার শাহীন তার বোনকে চুরিকাঘাত করে এ হত্যান্ডের ঘটনা ঘটে। এ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫০) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ জেলার পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লায় বসবাস করতেন এবং আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে শিক্ষকতা করতেন। নিহত...
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে আবারও ছিনতাইয়ের উদ্দেশ্যে আসার অভিযোগে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নবীগঞ্জের গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গন্ধ্যা পয়েন্ট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো দা ও একটি চুরিসহ আক্তার নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত (১৭ মে) মাসে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপর আরেক শি...
রংপুর প্রতিনিধিঃ রংপুরে মাদককারবার সংক্রান্ত বিরোধের জেরে রাকিব হাসান নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর মাছুয়াপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত রাকিব হাসান নগরীর কাছনা এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি মহানগর যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং বর্তমান প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জা...
৪ দিনেও মিলেনি সজিবের খোঁজ, ফোনে প্রতারণা করে ১০ হাজার টাকা নিল চক্র নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল এলাকার বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী সজিব খান (২৭) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গত ২৩ মার্চ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী মোসাম্মৎ নুরজাহান সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এখনো পর্যন্ত সজিবের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের সদস্যদের।...