জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ গণমুক্তি পার্টির উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর-২০২৬ শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এতে সভাপতিত্ব করেন।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ । সভাপতির বক্তব্যে এম এ আলীম সরকার বলেন, “জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে সরকার জনগণের জীবনযাত্রার ওপর সরাসরি আঘাত করেছে। আমরা এই অন্যায্য ও জনস্বার্থবিরোধী মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই।” তিনি বলেন, ২১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা করা হয়েছে। অর্থাৎ চার ধরনের জ্বালানির দামই একসঙ্গে লিটারে ২০ টাকা একলাফে বাড়ানো হয়েছে। এম এ আলীম সরকার বলেন,“জ্বালানির দাম বৃদ্ধি ফলে কৃষক, শ্রমিক, পরিবহনকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় বাড়বে । এমনিতেই মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ‘‘জনগণের মরার উপর খাঁড়া ঘা”। তিনি প্রশ্ন তুলে বলেন, “জনগণের আয় না বাড়িয়ে, কর্মসংস্থান না বাড়িয়ে, বাজারদর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিয়ে একের পর এক মূল্যবৃদ্ধির মাধ্যমে রাষ্ট্র কি জনগণের ঘাড়ে সংকটের সব বোঝা চাপিয়ে দেবে?” তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের কষ্টকে উপেক্ষা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে বাংলাদেশ গণমুক্তি পার্টি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করবে।” তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- জনগণের পকেট কেটে রাষ্ট্রীয় সংকটের সমাধান করা চলবে না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে। কৃষি, পরিবহন ও সাধারণ ভোক্তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাজারে মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কোনো অসাধু সিন্ডিকেট যাতে জনগণকে জিম্মি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।” আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় সদস্য আবু হানিফ,ইঞ্জিনিয়ার এম মহিউদ্দিন খান, সেলিম রেজা প্রমূখ। সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।
বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত পিকনিক ও বিভাগীয় কমিটির আলোচনা আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান, চুনারুঘাট সাত ছড়ি জাতীয় উদ্যানের ডরমেটরি হলে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের সভাপতি রোমান আহমেদ এর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ হান্নান এর পরিচালনায় পিকনিক ও সিলেট বিভাগীয় কমিটির আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভা...
সিদ্ধিরগঞ্জে পৌঁছেছে নিহত আবুল কালামের মরদেহ স্টাফ রিপোর্টার | বাংলাদেশ দিগন্ত | রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৌঁছেছে। রোববার (২৬ অক্টোবর) রাতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে তা সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় নিয়ে আসা হয়। এখানে গোসল ও জানাজা সম্পন্ন শেষে মরদেহটি নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের ঈশ্বর কাঠি গ্রামে নেওয়া হবে। নিহত আবুল কালাম দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সোমবার সকাল...
ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনা: লোহার যন্ত্রাংশে চাপা পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ দিগন্ত | ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি ভারী যন্ত্রাংশ পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৩৫), তিনি শেরেবাংলা নগর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মেট্রোরেলের পিলার নম্বর ২৩৯-এর পাশে হঠাৎ বিকট শব্দে কি...
ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন সেলিম মাহবুব,ছাতকঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাতক প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন শহরের ব্যবসায়ী দিপেন কুমার রায়। রবিবার বিকেলে ছাতক বাজারের বাসিন্দা ব্যবসায়ী দিপেন কুমার রায় এ সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বলেন,আমার ছোটভাই পাপলু কুমার রায় জীবিত থাকাবস্থায় আমরা ভাইয়েরা পৈত্রিক ভিটে একই বাসায় থাকলেও পৃথক অন্নে ছিলাম। ছোট ভাই পাপলু কুমার র...
বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । ২৪ শে অক্টোবর শুক্রবার, দীপাবলির পূর্ণ লগ্নে যখন সারা দেশে কালীমা পূজিত হন বিভিন্ন রুপে, বিভিন্ন আচার অনুষ্ঠান এর মধ্য দিয়ে, ক্লাবের পূজো থেকে শুরু করে বাড়ির পুজোয়। চারিদিকে জ্বলে উঠে রং বেরঙের আলোক সজ্জা। অন্যদিকে বংশ পরম্পরায় সকল রীতি নীতি মেনে কালী মাকে বিভিন্ন ফলের তৈরী পালা পরিয়ে , তবেই কালী মায়ের পূজো হয়, প্রথম থেকেই এই প্রচলন চলে আসছে, এই বছর ৫০ তম বছর, তাই মাকে স...