তিলক চৌধুরীর মৃত্যুতে না’গঞ্জের সাংস্কৃতিক অঙ্গন একজন গুণী শিল্পীকে হারালো: বক্তারা নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত তবলা প্রশিক্ষক তিলক চৌধুরী’র স্মরণসভা ২৮ ডিসেম্বর রোববার বিকেল ৪টায় একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার শারমীন জাহানের সভাপতিত্বে ও অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুমের সঞ্চালনায় স্মরণসভায় অংশ নেন একাডেমি’র সংগীত প্রশিক্ষক উত্তম কুমার সাহা,নূরে আলম মামুন,কেন্দ্রীয় নাট্য সংস্থার সাধারণ সম্পাদক সামসুল হক রোমান,সংশপ্তক নাট্য দলের কর্ণধার মোঃ সানাউল্লাহ হক,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির’র সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,কন্ঠশিল্পী নূরুল হক মান্নাহ,নাজমা সুলতানা,সীমা সিদ্দিকী,আমজাদ হাসান,হাসান ইমাম,উম্মেষ সাংস্কৃতিক গোষ্ঠীর কর্ণধার প্রদীপ ঘোষ বাবু,সৃষ্টি গ্রুপ থিয়েটারের কর্ণধার এম আর হায়দার রানা,যাদুশিল্পী কবির প্রধান,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক,উপস্থাপক একেএম এনামুল হক খান,অভিনেতা মুরাদ হোসেন,তবলা বাদক শিবু চন্দ্র ঘোষ, শিক্ষাথী অহনা মজুমদার,ফারহানা মাইয়ান দিঘী,লিটন চন্দ্র শীল প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন,তিলক চৌধুরী একজন ভাল মানুষ ছিলেন এটা তার বড় পরিচয়। তার মৃত্যুতে নারাণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন একজন গুণী শিল্পীকে হারালো। আমরা তার বিদেহী আত্নার শান্তি কামনা করছি।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইন্টার্নশিপ ও প্রজেক্টের জন্য বরাদ্দ ভাতা অপ্রতুল হওয়ায় শিক্ষার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত তিন হাজার টাকা দিয়ে ইন্টার্নশিপ ও প্রজেক্ট সংক্রান্ত খরচ সামলানো সম্ভব নয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।বুটেক্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/ থিসিস এর কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/থিসিসবাবদ শিক্ষার্থীপ্র...
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি “ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন” নামের একটি সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়,ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ও শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি প্রকৌশল কলেজগুলোকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) কাঠামোর আওতায় আনার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়,এটি নিটার শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়। শি...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৬ জন মেধাবী শিক্ষার্থী অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। এটি জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) যৌথভাবে পরিচালিত একটি নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি। তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সক্রিয় ভূমিকা রাখাই এ ফেলোশিপের মূল উদ্দেশ্য। এ বছর বিশ্বের ৭ হাজার ৫০০-এরও বেশি বিশ্ববি...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, চমৎকার একটি খেলা উপহার দেওয়ার জন্য চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অ...
বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মত ডিপ্লেমা ইঞ্জিনিয়ারদের জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজন করল "২য় গ্র্যাজুয়েশন সেরিমনি” অনুষ্ঠান। আজ ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীতে ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং শক্তিশালীকরণ (অ্যাসেট) প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মীর জাহিদ হাসান। সম্মানিত অতিথি হিসেবে...