ডেস্ক রিপোর্ট: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সেবায় সাময়িক বিঘ্ন দেখা দেয়। প্রায় ৪০ মিনিট পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম। ব্যবহারকারীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর হঠাৎ ফেসবুকে প্রবেশ করতে গেলে ‘Sorry, something went wrong’ বার্তা প্রদর্শিত হচ্ছিল। অনেকেই পোস্ট করতে, মেসেজ পাঠাতে কিংবা অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হন। রিয়েল-টাইম আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পর থেকেই ফেসবুক ও মেটার অন্যান্য সেবার বিষয়ে বিপুল সংখ্যক ব্যবহারকারী অভিযোগ জানাতে শুরু করেন। ভুক্তভোগী ব্যবহারকারী আনাস বলেন, “হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে ভেবেছিলাম আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে। পরে জানতে পারি, অন্যরাও একই সমস্যায় পড়েছেন।” আরেক ব্যবহারকারী কাইয়ুম জানান, “ফেসবুকে পোস্ট করতে পারছিলাম না, মেসেঞ্জার থেকেও লগ-আউট হয়ে যাচ্ছিল। হোয়াটসঅ্যাপেও একই ধরনের সমস্যা দেখা দেয়। প্রায় ৪০ মিনিট পর সেবাগুলো আবার স্বাভাবিক হয়।” তবে সেবা চালু হওয়ার পরও কিছু ব্যবহারকারী ধীরগতির অভিযোগ করেছেন। মেহেদী নামের এক ব্যবহারকারী বলেন, “ফেসবুক ফিরে এসেছে, তবে পেজ লোড হতে আগের তুলনায় বেশি সময় লাগছে।” এ বিষয়ে এখন পর্যন্ত মেটা কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করেনি। তবে সাময়িক এই সেবা বিপর্যয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী ভোগান্তির শিকার হয়েছেন।
ইউরোপে পেশাগত অভিজ্ঞতা অর্জনের স্বপ্ন পূরণের দারুণ সুযোগ দিচ্ছে ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (EUI)। ২০২৫ সালের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ট্রেইনিশিপ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে গবেষণার শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে খ্যাত ইইউআই প্রতি বছর ভিন্ন ভিন্ন অ্যাকাডেমিক ও পেশাগত পটভূমির প্রার্থীদের জন্য এ সুযোগ উন্মুক্ত করে। এই ট্রেইনিশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ও বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার পাশাপাশি ইতালির ঐতিহাসিক শহর ফ্লোরেন্সে বসবাসের অভিজ্ঞতা অ...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিনটি উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মোয়াজ্জিন মোহাম্মদ আব্দুর...
আজ (৬ সেপ্টেম্বর ২০২৫) শনিবার খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রেেফসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল জীবন, সমাজ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নবী মুহ...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইন্টার্নশিপ ও প্রজেক্টের জন্য বরাদ্দ ভাতা অপ্রতুল হওয়ায় শিক্ষার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত তিন হাজার টাকা দিয়ে ইন্টার্নশিপ ও প্রজেক্ট সংক্রান্ত খরচ সামলানো সম্ভব নয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।বুটেক্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/ থিসিস এর কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/থিসিসবাবদ শিক্ষার্থীপ্র...
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি “ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন” নামের একটি সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়,ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ও শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি প্রকৌশল কলেজগুলোকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) কাঠামোর আওতায় আনার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়,এটি নিটার শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়। শি...