তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস সোফি হেলেন রাইস-জোনস আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সফরকালে তিনি আশ্রয়শিবিরে চলমান মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সফরসূচি অনুযায়ী ডাচেস সোফি উখিয়ার ৪, ৫, ১৮ এবং ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তিনি বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক- বিশেষ করে নারী, কন্যাশিশু ও পরিবারের সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনে নিয়োজিত দেশি-বিদেশি সংস্থাগুলোর কার্যক্রম ঘুরে দেখবেন। পাশাপাশি শরণার্থী নারী ও শিশুদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের জীবনমান ও নেতৃত্ব বিকাশের উদ্যোগ সম্পর্কে অবহিত হবেন। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের অনুরোধে আয়োজিত এই সফরের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার গুরুত্ব তুলে ধরা এবং নারীদের ক্ষমতায়ন ও সুরক্ষা জোরদার করা। এদিকে ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যের আগমনকে কেন্দ্র করে উখিয়ার সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী ডাচেস সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। ২০১৭ সালের পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। কক্সবাজার সফর শেষে তিনি ঢাকায় বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
ইউরোপে পেশাগত অভিজ্ঞতা অর্জনের স্বপ্ন পূরণের দারুণ সুযোগ দিচ্ছে ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (EUI)। ২০২৫ সালের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ট্রেইনিশিপ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে গবেষণার শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে খ্যাত ইইউআই প্রতি বছর ভিন্ন ভিন্ন অ্যাকাডেমিক ও পেশাগত পটভূমির প্রার্থীদের জন্য এ সুযোগ উন্মুক্ত করে। এই ট্রেইনিশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ও বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার পাশাপাশি ইতালির ঐতিহাসিক শহর ফ্লোরেন্সে বসবাসের অভিজ্ঞতা অ...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিনটি উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মোয়াজ্জিন মোহাম্মদ আব্দুর...
আজ (৬ সেপ্টেম্বর ২০২৫) শনিবার খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রেেফসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল জীবন, সমাজ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নবী মুহ...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইন্টার্নশিপ ও প্রজেক্টের জন্য বরাদ্দ ভাতা অপ্রতুল হওয়ায় শিক্ষার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত তিন হাজার টাকা দিয়ে ইন্টার্নশিপ ও প্রজেক্ট সংক্রান্ত খরচ সামলানো সম্ভব নয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।বুটেক্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/ থিসিস এর কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/থিসিসবাবদ শিক্ষার্থীপ্র...
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি “ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন” নামের একটি সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়,ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ও শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি প্রকৌশল কলেজগুলোকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) কাঠামোর আওতায় আনার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়,এটি নিটার শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়। শি...