প্রকাশ : ... | ... | ...

ঢাকা নিউ মার্কেট (দক্ষিণ) সংযুক্ত নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

ঢাকা নিউ মার্কেট (দক্ষিণ) সংযুক্ত নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ঢাকা নিউ মার্কেট (দক্ষিণ) ভবনের সঙ্গে সংযুক্ত নবনির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং ঢাকা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ফুটওভার ব্রিজটি পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করবে এবং নিউ মার্কেট এলাকার দীর্ঘদিনের যানজট ও সড়ক পারাপারের ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।