প্রকাশ : ... | ... | ...

শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, শেরপুর সার্কেল-এর আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে শহরে আগমনকারী ও চলাচলকারী মানুষের সুবিধার্থে শেরপুর শহরের অভ্যন্তরীণ সড়কসমূহ নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি আসন্ন ঈদুল ফিতরকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে উদ্‌যাপনে শেরপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা; প্রধান নির্বাহী কর্মকর্তা, শেরপুর পৌরসভা ফারজানা হক ববি; ট্রাফিক ইন্সপেক্টর মমিনুল ইসলাম, স্থানীয় বাস ও ট্রাক মালিকবৃন্দ/প্রতিনিধিবৃন্দ, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।