সুনামগঞ্জসহ সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে নতুন উদ্যোগ কওমী তরুণদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে কওমী ইয়ূথ ক্লাবের (QYC) সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গত ২০ নভেম্বর অনুষ্ঠিত সভায় এসব কমিটির প্রস্তাব অনুমোদিত হয়। এর মাধ্যমে সিলেট বিভাগের চার জেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের নতুন পথ উন্মোচিত হলো। অনুমোদিত সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওঃ আব্দুস সালাম সালিক এবং বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওঃ নোমান আহমদ ইরশাদী। কমিটির আহ্বায়ক হয়েছেন হাফিজ সাজ্জাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওঃ বদরুদ্দীন কামরান এবং সদস্য সচিব মুফতি মারুফ হাসান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এইচ. এম. জুনাইদ আহমদ, মাওঃ নোমান আহমদ সালেহ, মাওঃ ইয়াইয়া আহমদ, মাওঃ আমীন খাঁন, মাওঃ দিলওয়ার হোসাইন, মাওঃ তাহির আহমদ, মুফতি খলিলুর রহমান ও মাওঃ হাবিব বিন সাজিদ। সিলেট জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন মাওঃ বদরুদ্দীন কামরান, যুগ্ম আহ্বায়ক মাওঃ জিল্লুর রহমান এবং সদস্য সচিব মাওঃ মাহবুবুল আম্বিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন মাওঃ সাদিক আহমদ, মাওঃ শামীম আহমদ, মাওঃ আব্দুল্লাহ ফাহাদ ও মাওঃ তুফায়েল আহমদ। সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন মাওঃ দিলওয়ার হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাওঃ নাজমুল ইসলাম এবং সদস্য সচিব মাওঃ আহমদ আলী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাওঃ সালমান আহমদ সুজন, মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ আবু হানিফ ও মাওঃ আশরাফ আলী সুমন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোর মাধ্যমে সিলেট বিভাগের কওমী তরুণদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা, প্রশিক্ষণ ও মানবিক কার্যক্রম জোরদার করা এবং যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্ব দেওয়া হবে। এ প্রসঙ্গে কওমী ইয়ূথ ক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়ক মাওঃ নোমান আহমদ ইরশাদী সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, কমিটি কেবল পদ-পদবির সমষ্টি নয়; বরং এটি একটি আমানত, দায়িত্ব ও সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। ব্যক্তিগত পরিচয় ও অবস্থানের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলের সফলতা কামনা করেন এবং দ্বীন, দেশ ও জাতির কল্যাণে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।