প্রকাশ : ... | ... | ...

ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাড. শাহানাজ জামান


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাড. শাহানাজ জামান মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জের বন্দরে বধির কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টায় বন্দর ২০নং ওয়ার্ডের সোনাকান্দা সিটি কর্পোরেশন মার্কেটের ২য় তলায় অবস্থিত বধির কল্যাণ সংস্থার কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী উপহার তুলে দেওয়া হয়। সুদূর আমেরিকা প্রবাসী ও VSHRO উপদেষ্টা মোঃ জাকির হোসেনের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট শাহানাজ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক মোঃ সাব্বির আহমেদ সেন্টু, ট্রমা ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. নাজমুল হোসাইন সৌরভ, উপদেষ্টা মতিউর রহমান মুক্তি, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন, সহ- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কবির হোসেন, নজরুল ইসলাম সরকার নয়ন, বধির সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিঠু মিয়া, সদস্য দীন ইসলাম ও সঞ্জয় চৌহান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহাসচিব সাফায়েত সারদীন। প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শাহানাজ জামান বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের সকল মানুষের মাঝে ভাগ করে নেওয়া যায়। তিনি আরো বলেন, বধির বা বাকপ্রতিবন্ধী মানুষ আমাদের সমাজেরই একটি অংশ এবং তাদেরও সম্মান ও মর্যাদার সাথে বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে। তিনি আরও বলেন, যারা নিজের প্রয়োজনের কথা প্রকাশ করতে পারে না, তাদের সহায়তায় সবার আগে এগিয়ে আসা উচিত। অনেক সময় এসব মানুষের নীরব কষ্ট ও বোবা কান্না আমাদের অগোচরেই থেকে যায়। এসময় তিনি সংগঠনের সম্মানিত উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের জন্যই আপনাদের অসহায়ত্বের কথা আমাদের কাছে পৌছেছে এবং বধির মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।