প্রকাশ : ... | ... | ...

নাগরিক সেবার মানোন্নয়নে জিপিএমএস বাস্তবায়নে গুরুত্বারোপ


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নাগরিক সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মসম্পাদনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (জিপিএমএস) কার্যকর বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার (১৫ জুন) -এর সভাকক্ষে সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (Government Performance Management System-GPMS) বিষয়ক একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। এতে জিপিএমএস কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় জিপিএমএসের উদ্দেশ্য, কার্যপ্রণালী এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে এর গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, এ পদ্ধতির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়ন, নিয়মিত মূল্যায়ন এবং সেবার গুণগত মান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, দক্ষ মানবসম্পদ, কার্যকর কর্মসম্পাদন মূল্যায়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আরও দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জিপিএমএস বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং নাগরিক সেবায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ পদ্ধতির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।