প্রকাশ : ... | ... | ...

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ


সংযুক্ত ছবি

| ছবি: মাহিদুল ইসলাম ফরহাদ।

​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​ ​দিবসটির সূচনায় কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। ​ ​শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। ​বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলা বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রকাশ চন্দ্র শীল। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ‘বাংলা নববর্ষ ও বাঙালির ঐতিহ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক জনাব ফাহমিদা খাতুন। ​ ​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা বৈশাখী গান, কবিতা আবৃত্তি এবং দলীয় নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। ​বক্তারা তাদের বক্তব্যে বাঙালির আবহমান সংস্কৃতির এই উৎসবকে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বছরে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।