প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ গ্রহণ।


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৬ মে ২০২৬ ইং, রোজ শনিবার, সহকারী নির্বাচন কমিশনার মহোদয়ের কাছ থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এতে ১নং কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া। এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মোঃ ইসলাম মিয়া। একইভাবে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আলহাজ সৈয়দ দীল মোহাম্মাদ দীলু। এছাড়াও কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি এ এস এম এনামুল হক প্রিন্স, সহ-সভাপতি এম আর হায়দার রানা, যুগ্ম সম্পাদক মোঃ মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ডালিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমী আক্তার, প্রচার সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা এবং দপ্তর সম্পাদক মোঃ মামুন হোসেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, আবু রায়হান, লক্ষণ চন্দ্র দাস, মোঃ শহিদুল ইসলাম টিটু ও মোঃ জিয়াউর রহমান জিয়া। শপথ গ্রহণ শেষে মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।