প্রকাশ : ... | ... | ...

গণমাধ্যম দিবস উপলক্ষে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জের বন্দর থানা শাখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর উদ্যোগে গণমাধ্যম দিবসকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় বন্দর শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি এসএম শাহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জি কে রাসেল। সভায় জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১ থেকে ৭ মে পর্যন্ত দেশব্যাপী সাত দিনের কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি গণমাধ্যম দিবস উপলক্ষে গ্রহণ করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন, তাই তাদের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মান্নান খান বাদল, সহ-সভাপতি আবুল বাশার সাইফুল, সাংগঠনিক সম্পাদক নুর এ আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন জাহান মুন্সী, অর্থ সম্পাদক তাজুল ইসলাম কাজল, প্রচার সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া এবং দপ্তর সম্পাদক রেদোয়ান হোসেন পাভেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে নেতৃবৃন্দ সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।