তুষারধারা আবাসিক এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণে জোর তৎপরতা।

দৈনিক বাংলাদেশ দিগন্ত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: তুষারধারা আবাসিক এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণে জোর তৎপরতা।
ছবি: তুষারধারা আবাসিক এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণে জোর তৎপরতা।

তুষারধারা আবাসিক এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণে জোর তৎপরতা।

"বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে"

ঢাকা প্রতিনিধিঃ তুষারধারা  আবাসিক এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা— একটি নিরাপদ ফুট ওভার ব্রিজ নির্মাণ—অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এলাকার ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হওয়া শিশু, নারী, বয়স্কসহ সাধারণ পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ছোট-বড় নানা দুর্ঘটনা স্থানীয়দের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বিশেষ করে অফিস সময় বা ব্যস্ততম সময়ে সড়ক পারাপার হওয়া প্রায়ই ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করে। এই বাস্তবতায় ফুট ওভার ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে সামনে রেখে তুষারধারা কল্যাণ সমিতি, পঞ্চায়েত কমিটি এবং তুষারধারা যুব ফোরাম যৌথভাবে কাজ করে যাচ্ছে। এলাকার সামাজিক ও দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যেও দেখা গেছে এক উল্লেখযোগ্য সাড়া।

এ উদ্যোগে সামনে থেকে কাজ করছেন—

এনামুল হক মাসুদ, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, মোঃ মুজিবুর রহমান, প্রিন্সিপাল আসাদুজ্জামান, শফিক সাহেব, মাসুদ ঠালী।

এছাড়াও আরও অনেকেই নিরলসভাবে বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও সমন্বয় করে যাচ্ছেন।


ব্যক্তিগত উদ্যোগে বিষয়টি দ্রুত অগ্রসর করতে ভূমিকা রেখেছেন হাজী মোঃ ইলিয়াস খান। তিনি জানিয়েছেন যে, ঢাকা জোন ও নারায়ণগঞ্জ জোনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ইতোমধ্যে বৈঠক ও আলোচনা সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে, যা প্রকল্পটির অগ্রগতিতে নতুন আশার আলো দেখাচ্ছে।

এদিকে, অতীতে দুর্ঘটনায় আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

ফুট ওভার ব্রিজ বাস্তবায়নের লক্ষ্যে
তুষারধারা কল্যাণ সমিতি, পঞ্চায়েত কমিটি, যুব ফোরাম, ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন এবং সমগ্র এলাকার মানুষের ঐক্যকেই মূল শক্তি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে এই মহৎ উদ্যোগ দ্রুত বাস্তব রূপ লাভ করবে।

এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যারা দিন-রাত পরিশ্রম করছেন— তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা আশা করছেন, ফুট ওভার ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে তুষারধারা আবাসিক এলাকার উন্নয়ন ও নিরাপত্তায় নতুন অধ্যায় সূচিত হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত