প্রকাশ : ... | ... | ...

আসুন আমরা আত্মসমালোচনা করি — আলমগীর গণি


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

আসুন আমরা আত্মসমালোচনা করি — আলমগীর গণি মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (VSHRO)-এর আয়োজনে ‘মানবসেবা ও মানবাধিকার রক্ষায় মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় অবস্থিত স্কাই কিচেন চাইনীজ-এ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান-এর সভাপতিত্বে এবং মহাসচিব সাফায়েত সারদীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা-র কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল্লাহ মুহাম্মদ আলমগীর গণি। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব-এর সহ-সভাপতি এবং এনটিভি ও দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব ও দৈনিক বিজয় পত্রিকা-র সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, সাংগঠনিক সচিব মেহেদি হাসান, বাংলা একাডেমি-র জীবন সদস্য মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া, আলহাজ্ব লুৎফা জালাল এবং বিএসএইচও’র উপদেষ্টা ডাঃ নাজমুল হোসাইন সৌরভ। সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান মুক্তি-র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন, বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার সালমান তারেক, ও দৈনিক বর্তমান দেশবাংলা.নিউজ এর সহ-সম্পাদক ও দৈনিক বাংলাদেশ দিগন্ত এর প্রকাশক ও সম্পাদক VSHRO এর সহ-যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহাম্মেদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাফাত আলম শামিম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোজাম্মেল হক হিরু, খন্দকার আরিফ আহমেদ নিপু, মো: সিনাফি, কাজী জুবায়েদ, মো: রিয়াজ ও তারেক আজিজসহ অনেকে। অনুষ্ঠানের পরিশেষে বায়ান্নর ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আলমগীর গণি বলেন, “৫২, ৭১ ও ২৪-এর পরিক্রমায় আমরা ১২ ফেব্রুয়ারির নির্বাচন পেয়েছি। আমরা একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে দীর্ঘদিন সংগ্রাম করে যাচ্ছি। সেই লক্ষ্য পূরণে আমরা কতটা সফল হয়েছি, তা আত্মসমালোচনার মাধ্যমে মূল্যায়ন করা প্রয়োজন। আসুন, আমরা আত্মসমালোচনা করি এবং আত্মউপলব্ধির জায়গা থেকে নিজেদের প্রশ্ন করি। অসমাপ্ত কাজগুলো সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে সমাপ্ত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাই।” উদ্বোধক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “মানবাধিকারের নাম ব্যবহার করে অনেকেই ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেন। তবে আমার দৃঢ় বিশ্বাস, ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন একটি ব্যতিক্রমী ও আদর্শনিষ্ঠ সংগঠন। সুনির্দিষ্ট লক্ষ্য ও নীতির ভিত্তিতে পরিচালিত এমন সংগঠন মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।”