প্রকাশ : ... | ... | ...

ফতুল্লা মডেল থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ | ১৪ জুলাই ২০২৬ নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রায়হান কবির ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ফতুল্লা মডেল থানায় অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবার মান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি জনগণকে আরও কার্যকর, দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার বিভিন্ন শাখার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।