প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শনে ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ-এর পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অডিট অ্যান্ড ইন্সপেকশন শাখার মাননীয় ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। রবিবার (১৬ এপ্রিল ২০২৬) তিনি নারায়ণগঞ্জ জেলায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাকে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে তিনি পুলিশ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও আনুষঙ্গিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সও পরিদর্শন করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।