প্রকাশ : ... | ... | ...

এসপি হাবিবুর রহমানের নেতৃত্বে ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশের চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাশি চালানোর পাশাপাশি গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। এ সময় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাফিক আইনে ১১টি গাড়ির মালিককে জরিমানা করা হয়। এছাড়া চেকপোস্ট চলাকালে ৩ বোতল হুইস্কি ও ১টি সামুরাইসহ ৬ জনকে আটক করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সহকারী পুলিশ সুপার (গ সার্কেল), রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ডিবির অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।