প্রকাশ : ... | ... | ...

বার্ষিক গভর্ন্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান (AGIAP) বাস্তবায়ন বিষয়ক ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিজস্ব ফেসবুক পেইজ থেকে।

বার্ষিক গভর্ন্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান (AGIAP) বাস্তবায়ন বিষয়ক ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে বার্ষিক গভর্ন্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান (AGIAP) বাস্তবায়ন বিষয়ক ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার শুভ উদ্বোধন করেন জনাব মোঃ নূর কুতুবুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। কর্মশালায় AGIAP বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— ১. কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপন্থার বর্ণনা; ২. ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক পরিচালন ব্যবস্থা উন্নয়ন পরিকল্পনা (AGIAP) বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন; ৩. ২০২৫-২০২৬ অর্থবছরের অনুমোদিত AGIAP পরিকল্পনার পর্যালোচনা; ৪. ২০২৫-২০২৬ অর্থবছরের AGIAP-এর ১ম কোয়ার্টারের অগ্রগতি মূল্যায়ন; ৫. একই অর্থবছরের ২য় কোয়ার্টারের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও পর্যালোচনা। কর্মশালায় বক্তারা নগর সেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনার উন্নয়নে AGIAP-এর ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, পরিকল্পনার প্রতিটি ধাপ সময়মতো বাস্তবায়ন হলে সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি)।