প্রকাশ : ... | ... | ...

রূপসীতে ভোজ্য তেলের কৃত্রিম সংকট: অবৈধ মজুদ ও লেভেলিংয়ে দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ মজুদ ও অনুমতিবিহীন লেভেলিংয়ের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১ এবং রূপগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দক্ষিণ কাজীপাড়া, রূপসী এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ এবং ‘বন্ধন ট্রেডিং’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন, মজুদ এবং বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল। অভিযানকালে প্রায় ৫ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়, যা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।