বসুন্ধরার সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মদনগঞ্জ বাজারে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত।

নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

বসুন্ধরার সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মদনগঞ্জ বাজারে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের মদনগঞ্জ বাজারে বসুন্ধরা গ্রুপের একটি সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় পাশাপাশি তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটে গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, আনুমানিক রাত ৩টার দিকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বসুন্ধরার ২য় গেট দিয়ে প্রবেশকালে চালকের অসতর্কতায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাজারের দোকানগুলোর ওপর উঠে যায়। এতে দোকানগুলোর শাটার, সামনের টিন ও দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও জানা যায়, ট্রাকচালক গাড়িটি স্টার্টিং অবস্থায় রেখে সিগারেট কিনতে নামেন, ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৬-৮৩০৭।

খবর পেয়ে বসুন্ধরার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি তদারকি করেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক পর্যবেক্ষণ করেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন— ঘটনাটি যদি মধ্যরাতের পরিবর্তে বাজার চলাকালীন সময় বা মানুষের চলাচলের ব্যস্ত সময়ে ঘটত, তবে হতাহতের দায় কে নিত? অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, বসুন্ধরার নতুন গেটটি কি তাহলে স্থানীয়দের জন্য একটি সম্ভাব্য ‘মরণফাঁদে’ পরিণত হচ্ছে?

ঘটনাস্থলটি এম এন ঘোষাল রোড, মদনগঞ্জ বাজার এলাকায় অবস্থিত। স্থানীয়রা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত