| ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধি: জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার, আরিফুল ইসলাম কে, পুলিশের সোর্স পরিচয় দিয়ে একটি টেলিটক নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি ফোনে হুমকি প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক জানান, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি নিজেকে পুলিশের সোর্স দাবি করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকিমূলক বক্তব্য প্রদান করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বগুড়ার RAB-12, শাহজাহানপুর থানা এবং পুলিশ ফাঁড়িসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে। এছাড়াও একাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকেও বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন পেশাগত কর্মকাণ্ড নিশ্চিতে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।