প্রকাশ : ... | ... | ...

বগুড়ায় সাংবাদিক কে হুমকি, মারধর ও অপহরণের চেষ্টা


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

বিশেষ প্রতিনিধি: ফোনে হুমকি, অপহরণ করে হত্যার চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী আলমাস ইসলাম সাগর। ভুক্তভোগীর অভিযোগ, গত ১৯ জুন ২০২৬ তারিখে বগুড়ার খান্দার বাজার মোড়ে দুপুর আনুমানিক ১২টা ৩৪ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আলমাস ইসলাম সাগরের দাবি, অভিযুক্তদের মধ্যে একজনের নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। তবে তিনি কৌশলে ওই পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন। তিনি জানান, এ ঘটনার পর থেকে তিনি নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তার অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের অপমানজনক ও বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে। ভুক্তভোগী বলেন, “ঘটনার প্রকৃত তথ্য না জেনে অনেকে মন্তব্য করছেন, যা আমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখানে একজন মানুষের নিরাপত্তার বিষয় জড়িত, তাই সবাইকে সত্যতা যাচাই করে কথা বলার অনুরোধ করছি।” তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।