প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেফতার


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেয়ার একটি যন্ত্র ও বিভিন্ন সাইজের ৪টি লোহার রড উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত সদর থানাধীন জল্লারপাড় ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ডাকাত দলের সদস্য মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) এবং হাছান আহম্মেদ জিসান (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, একটি বিদ্যুতের শক দেয়ার যন্ত্র এবং ৪টি লোহার রড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুদ সরকার মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাকলা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে নারায়ণগঞ্জ সদর থানার বাবুরাইল এলাকায় ভাড়া থাকতেন। অপরদিকে হাছান আহম্মেদ জিসান নারায়ণগঞ্জ সদর থানার টানবাজার এলাকার বাসিন্দা। পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত মাসুদ সরকারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, দস্যুতা ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।