প্রকাশ : ... | ... | ...

"নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মূল হোতা জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১"


সংযুক্ত ছবি

| ছবি: আসামী

"নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মূল হোতা জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১" গত বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ বিকেলে সোনারগাঁয়ের পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় মাহি ও জিয়া নামক দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়, যা সাধারণ জনমনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। বিষয়টি র‍্যাব-১১ এর নজরে আসলে ছায়া তদন্ত ও অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ভিডিওতে দেখা আসামিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অদ্য ৩০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার সময় র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি বর্ষণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে গ্রেপ্তার করা হয়। এই সময় আসামির হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল,০৭ টি টেটা, ০৩ টি চাপাতি এবং ০১ টি গুলির খোসা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামি হলো ১. মাইনুল ইসলাম জিয়া (২৫), পিতাঃ মোজা মিয়া, সাং- পশ্চিম ভোলাইল, থানা: ফতুল্লা , জেলা :নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।